ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

মো: রিপন মিয়া - নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৬/২/২০২৫, ৫:২৫:০৮ PM

কলমাকান্দায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে গরু বিতরণ

নেত্রকোণার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু ও ঔষধ বিতরণ করা হয়েছে।কলমাকান্দা উপজেলার সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির যাচাইকৃত ৮০ জনের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ অফিসের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত,   উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার ও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ সাংবাদিকবৃন্দ । 

সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে জনপ্রতি ১টি বকনা গরু ও প্রয়োজনীয়নঔষধসহ ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার  জানান, ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পরবর্তীতে প্রকল্পের সুফলভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।